নোটিশঃ
তানযীমুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আপনাকে স্বাগতম
আলহামদুলিল্লাহ! পবিত্র মাহে রমাদানের বরকতময় সময়ে আমাদের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। আমরা সকলের কাছে দোয়া কামনা করছি—আল্লাহ তায়ালা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং দ্বীনের খেদমতে একে কবুল করে নেন। পবিত্র কুরআন মানবজাতির জন্য হেদায়েত, আলো এবং মুক্তির দিশারি। সেই কুরআনের আলোকে জীবন গড়ে তোলা এবং শিক্ষার্থীদেরকে এমনভাবে গড়ে তোলা, যেন তারা আজীবন ৩০ পারা কুরআন সাবলীলভাবে শুনাতে পারে—এটাই আমাদের মূল লক্ষ্য।
ঢাকার যাত্রাবাড়ী শনির আখড়া এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানটির মনোরম ও আকর্ষণীয় পরিবেশ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপযোগী। ফুটওভার ব্রিজ সংলগ্ন সাউথইস্ট ব্যাংকের উপরের ভবনে একটি শাখা এবং জাপানি বাজার সংলগ্ন চৌধুরী কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় আরেকটি শাখা পরিচালিত হচ্ছে। প্রতিটি শাখায় শিক্ষার্থীদের জন্য রয়েছে উন্নত আবাসন ব্যবস্থা, আরামদায়ক কক্ষ, এসি সুবিধা, তিন বেলা মানসম্মত খাবার এবং সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা নিশ্চিত করা।
এই মাদ্রাসায় অভিজ্ঞ ও দক্ষ উস্তাদদের তত্ত্বাবধানে পাঠদান করা হয়। প্রতি ১০–১২ জন শিক্ষার্থীর জন্য একজন করে উস্তাদ নির্ধারিত থাকায় প্রতিটি ছাত্রের প্রতি আলাদা যত্ন নেওয়া সম্ভব হয়। তাজবিদ ভিত্তিক মাশ্কের মাধ্যমে শিক্ষার্থীদের তেলাওয়াতকে শুদ্ধ ও আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়। হিফজ শুনানি, সবকী বিভাগ, নাজেরা ও নূরানী বিভাগসহ বিভিন্ন ধাপে সুসংগঠিত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বিশেষভাবে খতমি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০ খতম কুরআন শুনানোর ব্যবস্থা রাখা হয়েছে, যা তাদেরকে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলে।
জাতীয় ও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে প্রস্তুত করা হয় এবং ইতোমধ্যেই এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করে সুনাম বয়ে এনেছে। বিভিন্ন জাতীয় টেলিভিশন চ্যানেল যেমন আরটিভি, জিটিভি, চ্যানেল ২৪, নিউজ ২৪, এনটিভি, বাংলাভিশনসহ আরও অনেক মাধ্যমে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা সফলতার স্বাক্ষর রেখেছে এবং একাধিকবার পুরস্কৃত হয়েছে।
বাংলাদেশের খ্যাতিমান উস্তাজুল হুফফাজ ও শায়খুল কুররা হাফেজ ক্বারী আব্দুল হক সাহেব, হাফেজ মাওলানা ক্বারী সাইদুর রহমান সাহেব এবং মাশ্কের জগতের উজ্জ্বল নক্ষত্র ক্বারী আব্দুল কাদের সাহেবসহ দেশের সেরা শিক্ষকদের তত্ত্বাবধানে এখানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সার্বক্ষণিক পরিচালক হাফেজ মাওলানা ক্বারী নাজমুল হুদা ফয়েজী (বিন ফখরুল ইসলাম) নিজে এই কার্যক্রম তদারকি করে থাকেন, যা প্রতিষ্ঠানের মান আরও সুদৃঢ় করেছে।
মাদ্রাসাটি বছরের প্রায় পুরো সময়ই খোলা থাকে, শুধুমাত্র দুই ঈদে স্বল্প সময়ের জন্য ছুটি দেওয়া হয়, যাতে শিক্ষার্থীরা নিয়মিত চর্চার মধ্যে থাকতে পারে। এখানে শিক্ষার্থীদেরকে শারীরিক শাস্তি ও মানসিক চাপমুক্ত পরিবেশে যত্নসহকারে শিক্ষা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়।
আপনি যদি চান আপনার সন্তান কুরআনের আলোয় আলোকিত হয়ে একজন আদর্শ, দক্ষ ও যোগ্য হাফেজ হিসেবে গড়ে উঠুক, তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে সরাসরি প্রিন্সিপালের সাথে যোগাযোগ করতে পারেন: 01918-068084, 01886865999।
🌙 আসুন, আমরা সবাই মিলে কুরআনের আলো ছড়িয়ে দেই—নিজে জানি, অন্যকে জানাই এবং আগামী প্রজন্মকে গড়ে তুলি কুরআনের পথে।
আমাদের মাদরাসা সম্পর্কে কিছু কথা
¿Qué es Mafia España y por qué está en auge? Registro paso a paso en los casinos afiliados a Mafia España Bonos de bienvenida y requisitos de apuesta (wagering) Métodos de pago y velocidad de retiro Lista de los métodos más usados Experiencia móvil y apps recomendadas Apps que destacan por su rendimiento Seguridad, licencias y juego responsable Atención al cliente y soporte en español Características del soporte Preguntas frecuentes sobre Mafia España ¿Necesito una cuenta bancaria española para jugar? ¿Los bonos están sujetos a impuestos? ¿Puedo jugar desde mi móvil sin descargar la app? ¿Cómo sé si un casino es seguro? Guía práctica de Mafia España: cómo registrarse, obtener bonos y jugar con seguridad ¿Qué es Mafia España y por qué está en auge? El término Mafia España se ha convertido en sinónimo de una comunidad de jugadores que buscan los mejores casinos y apuestas deportivas del país. No tiene nada que ver con actividades ilegales; más bien, es una marca que agrupa promociones, reseñas y comparativas pensadas para el público español que quiere jugar de forma legal y entretenida. En los últimos años, la popularidad ha crecido porque la web reúne información actualizada sobre bonos de bienvenida, métodos
হাফেজ মাওলানা ক্বারী নাজমুল হুদা ফয়েজী বিন ফখরুল ইসলাম
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
১। পবিত্র কুরআন শিক্ষার ব্যাপক প্রসার ঘটানো
২। তাজবিদসহ শুদ্ধ তিলাওয়াত শিক্ষা নিশ্চিত করা
৩। জাতীয় ও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার জন্য যোগ্য হাফেজ ও ক্বারী তৈরি করা
৪। একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের হিফজ শিক্ষা কার্যক্রম, যেখানে কুরআনের হাফেজ তৈরির পাশাপাশি চরিত্র, আদর্শ এবং নৈতিকতার শিক্ষা দেওয়া হয় সমান গুরুত্ব দিয়ে।
৫। সর্বোপরি, মহান রব্বুল আলামিন (আল্লাহ তায়ালা) প্রদত্ত ইলম অর্জনের মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জন করা এবং কুরআনের আলো সমাজে ছড়িয়ে দেওয়া।
About
- About Institute
- Speech of Chairman
- Speech of Principle
Academic Info
- Class Time Schedule
- Academic Calendar Engllish 2025
- Academic Calendar Islamic 2025
Student Info
- Students Info (Residians)
- Students Info (Non-residians)
- Admission
Teacher Info
- Honorable Governing Body
- Teacher list
- Staff List
নিউজ ও ব্লগ
Mafia España: guía completa de registro, bonos y métodos de pago
¿Qué es Mafia España y por qué está en auge? Registro paso a paso en los casinos afiliados a Mafia
Orionbets promo code steps and methods – claim bonuses, fast payouts & payment options
What is the Orionbets Promo Code and How Does It Work? Step‑by‑Step Registration and Claiming Your Bonus Understanding the Welcome
DudeSpin Suomi rekisteröityminen – helppokäyttöiset askeleet ja vinkit suomalaisille pelaajille
DudeSpin Suomi – Käytännön opas suomalaisille pelaajille 1. Mikä on DudeSpin? DudeSpin on suomalaisille suunnattu nettikasino, joka on kerännyt suosiota
কুরআন তিলাওয়াত
গুরুত্বপূর্ণ লিংকসমূহ
একাডেমিক ক্যালেন্ডার
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|
ভিডিও
শিক্ষা কার্যক্রম ও বিভাগসমূহ
- হিফজ শুনানি বিভাগ
- প্রতিযোগিতা বিভাগ (আন্তর্জাতিক মানসম্পন্ন প্রস্তুতি)
- হিফজুল কুরআন বিভাগ
- নাজেরা বিভাগ
- আদর্শ ও মানসম্মত নূরানী বিভাগ
- কুরআন শিক্ষা বিভাগ
আমাদের মাদ্রাসার বিভাগ সমূহ
হিফজ শুনানি বিভাগ
প্রতিযোগিতা বিভাগ