عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ

TANZIMUL HUFFAZ INTERNATIONAL MADRASAH

তানযীমুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ

TANZIMUL HUFFAZ INTERNATIONAL MADRASAH

তানযীমুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা

নোটিশ:

🏆 সারাদেশে একাধিকবার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রাপ্ত, প্রথম স্থান অর্জনকারী, একটি আন্তর্জাতিক মানের হিফজ শিক্ষা প্রতিষ্ঠান || 📖 আজীবন ৩০ পারা কুরআন একসাথে শুদ্ধভাবে মুখস্থ হাফেজ তৈরি করা ও কুরআনের আলোকে জীবনের প্রতিটি ধাপকে আলোকিত করাই আমাদের লক্ষ্য ||

নিয়ম শৃঙ্খলা সংক্রান্ত তথ্যাবলি

ক. শ্রেণিকক্ষ:
✓ নির্ধারিত সময়ের মধ্যে শ্রেণিতে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
✓ প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করাও বাধ্যতামূলক।
✓ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া অনুপস্থিতি গ্রহণযোগ্য নয়।

খ. শিষ্টাচার:
শিক্ষক, কর্মকর্তা, সহকারী কর্মচারী, অভিভাবকসহ প্রতিষ্ঠানের সকলের আচরণ শিক্ষার্থীদের প্রতি শালীন, ভদ্র এবং গ্রহণযোগ্য হতে হবে।

গ. পরিচয়পত্র:
প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত পরিচয়পত্র প্রত্যেক শিক্ষার্থীর জন্য বহন করা বাধ্যতামূলক।

ঘ. উপস্থিতি:
শ্রেণিতে শিক্ষার্থীদের উপস্থিতি ন্যূনতম ৯৫% থাকতে হবে।

ঙ. বহিষ্কার:
যদি কোনো শিক্ষার্থীর আচরণ বা কার্যক্রম প্রতিষ্ঠান ও মাদ্রাসার স্বার্থবিরোধী বা শৃঙ্খলাবিরোধী হয়, তাহলে কর্তৃপক্ষ তাকে বহিষ্কার বা তার ভর্তি বাতিল করার পূর্ণ অধিকার রাখে।

চ. পোশাক:
প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিধান প্রত্যেক শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক, বিশেষ করে শ্রেণিতে উপস্থিত থাকা ও নির্ধারিত খেলাধুলায় অংশগ্রহণের সময়।

ছ. প্রতিষ্ঠান পরিবর্তন বা ত্যাগ:
যদি কোনো শিক্ষার্থী বা অভিভাবক প্রতিষ্ঠানের পরিবর্তন করতে চান, তবে প্রিন্সিপালের বরাবর লিখিত আবেদন করতে হবে। সমস্ত বকেয়া ও দায় পরিশোধ করে এবং কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ১,০০০/- (এক হাজার) টাকা প্রদানপূর্বক ছাড়পত্র (Transfer Certificate) গ্রহণ করা যাবে।

Scroll to Top